কচুয়ায় ২ মদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন,এএসআই মোঃ ইকবাল হোসেন, এএসআই মোঃ মজিবুর রহমান, এএসআই মোঃ রকিব উদ্দিন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ১। সিদ্দিক তালুকদার বাবু তালুকদার (২৩), পিতা- আফজাল তালুকদার, সাং- কাকারবিল ও ২। মোঃ মিজান খান(১৯), পিতা- মৃত আবদুল আজিজ খান, সাং-পালপাড়া, উভয় থানা- কচুয়া, জেলা বাগেরহাট কে কচুয়া থানাধীন বিছট গ্রামস্থ ইউপি সদস্য জনাব আবদুল জলিল শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গতকাল বিকাল ২টা ৫৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫০গ্রাম গাজা সহ আটক করে। এ ব্যাপারে এসআই মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)ধারায় মামলা করেন। মামলা নং-৩।