বিশ্ব পানি দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা হারডো’র হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান। ধানাপত্র পাঠ করেন এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু। আলোচনা সভায় বক্তব্য দেন,স্বাচিপ পাবনা জেলা সভাপতি ডাঃ গোলজার হোসেন,আওয়ামী লীগ নেতা মোঃ শামসুজ্জোহা,সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন,সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন,হারডো’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম প্রমূখ। শেষে ছিলো দোয়া ও ইফতার মাহফিল।