পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শেষ চৈত্রের তাপদাহে অস্থির হয়ে পড়েছে প্রাণিকূল। সকাল ১১টার পর থেকেই প্রর্চড রোদের তাপদাহ আর আগুনের মতো হল্কা বাতাস বইছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেনা। বিশেষ রোজাদাররা এই গরমে অস্থির হয়ে পড়ছেন। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বইছে মাঝারি তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রচন্ড খরতাপের কারণে রাস্তাঘাট-বাজারে লোক সমাগম কমে গেছে। শ্রমজীবী মানুষ তীব্র রোদ আর গরমে কাজ করতে হাঁপিয়ে উঠছেন। এদিকে গরমে গাছ থেকে লিচু ও আমের গুটি ঝরে পড়ছে। অনেকদিন বৃষ্টির দেখা মিলছেনা এ অঞ্চলে।