শিক্ষাঙ্গনে তথ্য প্রযুক্তি বিকাশের লক্ষে পাবনার সুজানগরে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জনশুমারী ও গৃহগণনাকারী প্রকল্পের আওতায় উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৩৪জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ওই ট্যাব বিতরণ করা হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন আখতারুজ্জামান জর্জ মাস্টার।