বগুড়ার শেরপুরে ধর্ষণ চেষ্টার সময় ভাসুর করিম প্রামানিক (৫০) পুরষাঙ্গ কেটে দিয়েছে ছোট ভাইবউ। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার খানপুর দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। করিম প্রামানিক ওই গ্রামের মৃত আফসার প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ওই গৃহবধূ করিম প্রামানিকের বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। এরপরেই পুলিশ চিকিৎসাধীন করিমকে গ্রেপ্তার করেছে। জানাযায়, করিম প্রামানিক তার ছোট ভাই বউকে দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এই নিয়ে অতিতেও পারিবারিকভাবে একাধিক বার বিচার সালিশ হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশের ভূট্টার ক্ষেতে যায়। করিম সেখানে গিয়ে তাকে ধর্ষণ চেষ্টা চালালে গৃহবধূ তার হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করে। এই সময় করিম সেখান থেকে পালিয়ে গিয়ে অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরে ওই গৃহবধূ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে করিমের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান,অভিযুক্ত করিমকে চিকিৎসাধিন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।