পাবনার চাটমোহরে বিএনপি’র দু’গ্রুপ পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে। একপক্ষ স্থানীয় সবুজ সংঘ চত্বর এবং অপর পক্ষ স্থানীয় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে গত শনিবার (৮ এপ্রিল)। বিদ্যুৎ,গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,আওয়ামী লীগ সরকারের দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়।
চাটমোহর সবুজ সংঘ চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক এমপি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। এ সময় প্রফেসর আঃ মান্নান,অধ্যক্ষ আঃ রহিম কালু,আতাউর রহমান তোতা,আবুল কালাম আজাদ,আঃ কুদ্দুস আলো,এ্যাড.আশরাফুজ্জামান হালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
চাটমোহর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা। এ সময় গোলাম মওলা,সিদ্দিকুর রহমান বিশ^াস,আফসার আলী,শাহাদত হোসেন,মহসিন মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।