কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকার কৃষি উপকরন বিতরন করা হয়েছে। উপজেলার ৭ টি ইউনিয়নের ৩৫ জন কৃষকের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, ৩৯ জন কৃষকের মাঝে ফুড স্প্রাইডার ও ৭ টি গার্ডেন টিলার প্রদান করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল কৃষি উপকরন বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম.উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান,উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস,সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী,ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি,উপ-সহকারি কৃষি অফিসার আঃ মান্নান,ফারুক হোসেন, আল মাহফুজ, নাইমুর রহমান, আঃ হামিদ প্রমুখ।