খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মৃত হারেজ উদ্দিন সরদারের পুত্র এস এম শাহিন (৪৪)কে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাসী করে তার নিকট থেকে বিক্রির জন্য রাখা ৫০ গ্রাম গাঁজা করে করে দিঘলিয়া থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহিন দীর্ঘদিন ধরে এলাকায় নানা মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।
এই বিষয়ে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং-০৬ তাং-০৮/০৪/২৩ ইং। এ বিষয়ে কথা হয় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে। দিঘলিয়াকে মাদকমুক্ত করতে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।