পাবনার ভাঙ্গুড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে ফরহাদ আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। বুধবার সকালে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।এর আগে গত মঙ্গলবার দুপৃরের দিকে পৌরশহরের কালিবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরশহরের মসজিদপাড়ার নুর ইসলামের ছেলে।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান,'গত মঙ্গলবার দুপুরের দিকে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ফরহাদ আলীকে পৌরশহরের কালিবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।'