তিন বছরের শিশু কন্যা, স্ত্রী, মা ও বাবার একমাত্র ভরসা মিজানুর রহমান (৩২)। সংসারে সে একাই আয়ক্ষম লোক। ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতো। এখন সে রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী। অর্থাভাবে চিকিৎসা থেমে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, অচিরেই মিজানুর রহমানের লিভার প্রতিস্থাপন করা না হলে যে কোন মুহুর্তে মৃত্যু হবে। দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। এই অবস্থায় তার পরিবার এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। তাই তার স্ত্রী লিভার সিরোসিসে আক্রান্ত মৃত্যুপথযাত্রী স্বামীর চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি শেখ হেলাল উদ্দীন মহোদয় সহ সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের দিন মজুর মাহামুদ শেখের ছেলে মিজানুর রহমান। সে এখন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তার স্ত্রী নাদিয়াতুল বাসার তনু সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন।
রোববার (২ এপ্রিল) চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেয়া মুমুর্ষ স্বামীর পাশে বসে তনু জানান, স্বামী মিজানুর রহমান (৩২) পেশায় একজন গার্মেন্টসকর্মী। ৭বছর বিবাহিত জীবনে একমাত্র কন্যা সন্তানের জনক তিনি। এ অবস্থায় বিগত ৭ মাস পুর্বে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। তার চিকিৎসায় এ পর্যন্ত প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যায় হয়েছে। বর্তমান প্রতিদিন ৭ হাজার ৫০০ টাকা মুল্যের একটি করে ইনজেকশানসহ ব্যয় হচ্ছে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা। চিকিৎসকরা জানিয়েছেন রোগিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে; ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি মহোদয় শেখ হেলাল উদ্দীন, প্রবাসী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্য কামনা করেছেন মৃত্যুপথযাত্রী মিজানুর রহমানের স্ত্রী নাদিয়াতুল বাসার তনু ও তার শিশু কন্যা তাছমীম (৩)। সাহায্য পাঠাতে বিকাশ নম্বর- ০১৮৮৪৫২৫৮৬১। এব্যপারে উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান রোগির অবস্থা আসংখ্যজনক তাকে দ্রুত উন্নত চিকিৎসা করানো দরকার।