স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্য্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- জনগনের মাঝে পৌছে দেবার লক্ষে সাপাহারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে ও সাপাহার উপজেলা প্রশাসনের সার্বিক বাস্তবায়নে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। তিনি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকা- সঠিকভাবে পালন করার আহবান জানিয়ে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা, আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন ইত্যাদী বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন।
এসময় ওই প্রশিক্ষণের প্রশিক্ষক ও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৌঁসুলি খাদিজা আক্তার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। ৩,৪,৫ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার সকল (৬) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।