খুলনার পাইকগাছা থানার দায়িত্বভার নিয়েই অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম পাইকগাছার মানুষের সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা। একই সাথে সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেছেন। ১ এপ্রিল প্রথম কর্ম দিবসের সকালে উপজেলা কমিউনিটি পুলিশং ফোরাম এর নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ওসি পুলিশং ফোরাম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি সকলের কাছে তথ্য আদান-প্রদানের সহযোগিতা চেয়ে ভুক্তভোগীদের সেবা পেতে কোনো মাধ্যম ছাড়া তার সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করেছেন। একই অনুষ্ঠানে বিদায়ী ওসি মো. জিয়াউর রহমানের দায়িত্ব পালনকালে ইতিবাচক দিকগুলো তুলে ধরে পুলিশং ফোরাম এর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তার তার সর্বঙ্গীন সফলতা কামনা করেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশং ফোরাম এর সভাপতি দাউদ শরীফ, সহ-সভাপতি গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আবদুস ছালাম কেরু, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাদাজা মো. আবু ইলিয়াস, পৌর কমিটির সভাপতি সাবেক কাউন্সিল শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা ও পৌর ও ইউনিয়ন কমিটির নেতুবৃন্দের মধ্যে দেলুটির সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল চন্দ্র মন্ডল, নির্মল বৈরাগী, বিভুতী ভুষন সানা, এসএম শাহাবুদ্দিন শাহিন, সায়েদ আলী মোড়ল কালাই, অশোক ঘোষ, আ. মজিদ বয়াতি, ইউপি সদস্য হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌস ঢালী, ফাতেমাতুজ জোহরা রুপা, নাজমা কামাল, শিবলী সাদিক ও তানজিম মোস্তাফিজ বাচ্চু প্রমুখ।