খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শ ম শফিকুর রিয়াজ জানু চিরনিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় স্থানীয় ফরমাইশখানা ঈদগাহ ময়দানে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এ জানাযায় খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। মরহুম এ আওয়ামী লীগ নেতার জানাযা নামাজে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক খালেদীন রশিদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দ, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হায়দার আলী, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, সেনহাটি যাকারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ হাফেজ মাওঃ মুফ্তি আহমাদুল্লাহ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোল্যা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়ার কৃতী সন্তান ও সেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের প্রধান উপদেষ্টা জি এম আকরাম, তরুন সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক একরামুল হোসেন লিপু, শেখ রবিউল ইসলাম রাজিব, সৈয়দ আবুল কাসেম, মোল্যা হুমাউন কবীর বাবুল, শেখ শামীমুল ইসলাম, আলহাজ¦ সরোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যাপক মুনিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক, শ্রমিক নেতা খান গোলাম রসুলসহ দিঘলিয়া জনপদের সর্বস্তরের মানুষ এ জানাযায় অংশ নেন।