ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাটমোহর শাখার উদ্যোগে ব্যাংকের পতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মার্চ) শাখা কার্যালয়ে “সার্বজনীন কল্যাণে ইসলামি ব্যাংক” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সহ-সভাপতি আবদুল হামিদ মাস্টার। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন,পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যাপক আবদুল আঊয়াল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কে এম আনোয়ারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও হাফেজ মওলানা মোঃ আলতাব হোসাইন। সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল মালেক। এ সময় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,অধ্যক্ষ আঃ রহিম কালু,অধ্যক্ষ মোঃ সদর উদ্দিন,ডাঃ এম এ মজিদ.বিশিষ্ট ব্যবসায়ী আঃ কুদ্দুস সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন চাটমোহর মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোঃ উবায়দুল্লাহ বিন আজাদ। এদিকে ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী,পত্রিকার সম্পাদক,শিক্ষাবিদসহ চাটমোহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হলেও মাত্র ১৫/২০ জনকে উন্নতমানের এবং রকমারী ইফতারসামগ্রী প্রদান করায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বৈষম্যমূলক ইফতার সরবরাহ করায় অনেকেই শুধু পানি পান করে চলে যান।