বাগেরহাট জেলার ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ইসলামি ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট কাজী আজাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ রফিকুল ইসলাম। ইসলামি ব্যাংক এর ফকিরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন "বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড" এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ শেখ হেমায়েত উদ্দিন, ফকিরহাট কেরামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম আবদুল মান্নান শেখ সহ বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ। ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল এর সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফার্স্ট অ্যাসি¯ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ রুহুল আজাদ।