খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য মার্কেট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কয়লা ভর্তি ট্রাকের(যার নংঃ ঢাকা মেট্রো-ট ১৪-৪৬৩০) পেছনে পাথর বোঝাই ড্রাম ট্রাকের(যার নংঃ খুলনা মেট্রো শ -১১-২১১৩) ধাক্কায় চালক আহত ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে।
শুক্রবার(৩১মার্চ)রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ফকিরহাট ফায়ার সাভিস স্টেশন ও মোল্লারহাট ফায়ার সাভিস স্টেশন যৌথ অভিযানে সাতক্ষীরার আজিজ মিয়ার ছেলে ড্রাইভার শামীম (৪০)কে গুরুতর আহত অবস্থায় জীবিত উদ্বার করে। ড্রাম ট্রাকের হেলপার শেখ কালু মিয়া(৩৫)কে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন তারা দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ট্রাক দুটি জব্দ করেন।