বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনও সারাবিশ্বের বিস্ময় ছিলো। বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে তখন জাতীয়করণের উদ্যোগ নিয়েছিলেন।আজকে বঙ্গবন্ধুর দেখানো পথে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসনের কৃষি, মৎস্য প্রনোদনা ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৩ বছর ৭ মাস ৩ দিন বঙ্গবন্ধু দেশ পরিচালনা করেছিলেন। সে সময় যুদ্ধ বিধ্বস্ত এই দেশটাকে গড়ে তুলতে তিনি নানামুখী কাজ করেছেন। তখন টাকা পয়সা কিছু ছিলোনা। রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল কিচ্ছু নেই। সেই অবস্থাতেও বঙ্গবন্ধু সমস্ত প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। কিছু নাই থাকা অবস্থাতেও তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন।
হাইমচর ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য রাখেন আনসার উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষামন্ত্রী ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উপশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ১৮'শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন, ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী ৫জন জেলে মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বকনা বাছুর এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন।
এর আগে শিক্ষা মন্ত্রী হাইমচর গন্ডামারা মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় রাখেন এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।