খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য শেখ জাহিদুল ইসলাম রবি এর ব্যক্তি উদ্যোগে বৃহস্পতিবার (৭ই রমজান) উপলক্ষে রূপসার নৈহাটী ইউনিয়নের দেবীপুর খানকা মোহাম্মদিয়া জামে মসজিদে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ ইয়াকুব আলী ও হাফেজ আবু হুরাইরা। এ-সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, রূপসার নৈহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন মিন্টু,
বিএনপি নেতা বাদশা জমাদ্দার, সাইফুল্লাহ হুসাইন তুহিন, মো. সাজ্জাদ হোসেন, টিটো জমাদ্দার, আসাদ পাইক, তরিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাইনুল হাসান, মো. মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম, তালুকদার সাইফুল ইসলাম আফছার, মহিদ বক্স, ছাত্রনেতা রাকিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, আলহাজ¦ আবদুর সবুর, ইব্রাহিম, রফিকুল ইসলাম, মো. এমদাদ, শেখ মুস্তাক, শেখ মুশাররফ হোসেন, আবদুর রহিম মোল্লা প্রমুখ।