দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘের উদ্যোগে নারীর ক্ষমতায়ন (উই প্রকল্পের) আওতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর সহযোগীতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার ২নং দাকোপ ইউনিয়নের ডি,এস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। খুলনা জেলা নারী অ্যাসোসিয়েশনের সভানেত্রী রওশন আরা বেগমের সভাপতিত্বে এবং নারী নেত্রী রতœা সানা ও বিথিকা বৈদ্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনর্চাজ উজ্জ্বল কুমার দত্ত, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামান্ত পোদ্দার। অন্যানের মধ্যে বক্তৃতা করেন দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষীতিষ চন্দ্র রায়, ইউপি সদস্য মনিসা গাইন, জেলা নারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উর্মিলা সরদার, উপজেলা নারী অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার লিপি, লতিকা মোড়ল, ববিতা রায়, আভাষ সি,বিও’র ম্যানেজার শিবপদ রায়, উলাসীর উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ। এর আগে প্লাকার্ড ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।