কয়রা উপজেলার কোবাদক স্টেশনের বন কর্মিরা অভিযান চালিয়ে রান্না করা হরিণের মাংস, ১ টি মাথা, ৪ টি পা সহ ২ জনকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে স্টেশনের অধিনস্থ সুন্দরবনের শাপখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন মজিবার গাজী ও ময়নুদ্দীন শেখ। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।