বগুড়া সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের নজরুল ইসলামকে পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ২৮ মার্চ সকালে রামচন্দ্রপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন, নজরুলের মা নাজমা বেগম (৬৫), মেয়ে নিপা আক্তার (২০), ছেলে নাহিদ মিয়া (১৮), প্রথম স্ত্রী জামেদা বেগম(৩৫), ভাই রেজাউল করিম মুকুল, বোন রনজি আক্তার, হাছনা বেগমসহ স্হানীয় একাধিক গ্রামবাসী।নজরুল ইসলামের ছেলে ও মেয়ে রয়েছে। এ অবস্থায় প্রবাসী নজরুল ইসলাম জেঠাতো বোন সিমা আকতারের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
নিহত নজরুলের ভাই রেজাউল করিম সাজু বলেন, আমার ভাই নজরুল ইসলাম দীর্ঘ দিন কাতার, লিবিয়া, ইরাক ও সর্বশেষ দুই বছর সৌদিআরব ছিল।এ অবত্থায় একই গ্রামের জেঠাতো বোন সিমা আক্তারকে বিয়ে করে। সিমার আগের দিকের সিয়াম(১৮)নামের একটি ছেলে আছে। দেশে এসে গত ১ মার্চ সকালে নজরুল ইসলামকে তার দ্বিতীয় স্ত্রী সীমা বেগম বাড়িতে ডেকে নেয়। এরপর নজরুল ইসলাম ও সিমা বেগম বেড়ানোর কথা বলে তার ভগ্নিপতি সাজুর বাড়িতে নিয়ে যায়। সাজুর বাড়ি গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের শীলদহবাড়ি। এসময় নজরুল ইসলামের সাথে সিমা বেগম একটি কাবিননামা তৈরি করে। এরপর একই দিন সকাল সারে ১০টার দিকে সুকৌশলে বিষের ট্যাবলেট খাওয়ায়। পরে তাকে অটোরিকশাযোগে বাড়ির কাছে গোয়ালবাতান ঈদগাহ মাঠের উত্তর পাশে ফেলে রেখে যায়। স্হানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে নজরুল ইসমাল মৃত্যুবরন করেন। এ বিষয়ে নজরুলের প্রথম স্ত্রী জামেদা বেগম বাদী হয়ে বগুড়া জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। ১২ মার্চ বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলি আমলী আদালতে মামলা করেন। তবে এখন পর্যন্ত মামলার কোন আসামিদের গ্রেফতার হয়নি। আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসির দেয়ার দাবী জানান সে।
নজরুলের মেয়ে নিপা আক্তার বক্তব্যে বলেন, আমার বাবাকে যারা পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবি জানাচ্ছি।