রংপুরের পীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম,পীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ছাত্তার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ভিপি হারুন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলনসহ পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।