জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্প অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুড়িগ্রামেরচর রাজিবপুর উপজেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর অধ্যয়নরত প্রথম ৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরন করা হয়।
রোববার (২৬ মার্চ)সকাল ১০ ঘটিকায় চর রাজিবপুর পরিসংখ্যান কার্যালয় থেকে ট্যাবগুলো বিতরন করা হয়। উপজেলার ৯টি প্রতিষ্ঠানের ৫৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, ও সি মোজাহারুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই সরকার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক হুমায়ুনক্বীর ছক্কু, ইউপি চেয়ারম্যান মিরন মো: ইলিয়াস ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবদুর রব, প্রধান শিক্ষক আজিম উদ্দিন ,একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া ও পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আনারুল হক প্রমুখ।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে জাউনিয়ার চর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী উম্মে সালমা ও ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী তাসমীন আক্তার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান। তারা গরীব ঘরের সন্তান। কোনদিনও হয়তো ট্যাব কেনার সামর্থ্য হত না। ট্যাব পেয়ে তাদের পড়ালেখার কাজে লাগবে।