গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ছিল। সেদিন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি শৌধ কমপ্লেসে জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ,‘ আমি আজকের শিশুদের এইটুকুই বলব যে খেলাধুলা, শরীর চর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ,শিক্ষকদের কথা মান্য করা,অভিভাবকদের কথা মান্য করা এবং প্রতিটি শিশুকে নিয়ম মেনে চলতে হবে। সবাইকে উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে। যারা প্রতিবন্ধী বা অক্ষম তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে ’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আরো বলেন,‘‘ স্মার্ট বাংলাদেশে কোনো শিশুই শিক্ষার আলো থেতে বঞ্চিত হবে না। কোনো মানুষই ভূমিহীন গৃহহীন থাকবে না। দারিদ্রের কশাঘাতে জর্জরিত হবে না; প্রতিটি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে বাংলাদেশকে আমরা গড়ে তুলবো’। জাতির পিতা বঙ্গবন্ধু সারা জীবন বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম নির্যাতন ভোগ করে গেছেন। খুব ছোট বয়সেই তিনি তার চারপাশের শিশু কিশোরদের বই খাতা দিয়েছেন। দুর্ভিক্ষের সময় বাবার গোলা থেকে মানুষকে ধান দিয়েছেন। স্বপ্ন দেখেছেন একটি সোনার বাংলার। কিন্তু দূর্বাগ্যজনক হলেও সত্য ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকের নির্মম বুলেটে বিদীর্ণ হয়েছে তার বুক, মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হন তার প্রিয়তমা স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, জামাল, শিশু রাসেল সহ পুএ বধুদয় ও আরো অনেকে। তার নেতৃত্বে উন্নয়নের চাকা থেমে যায়। বিদেশে থাকায় দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। তারা অনেক চড়াই উৎরাই পার করে দেশে এসে জনগণের মুক্তির জন্য সংগ্রাম করে অবশেষে শেখ হাসিনার নেতৃত্বে সবকার গঠন করেন। দীর্ঘসময় ক্ষমতায় থেকে তিনি দেশের উন্নত অগ্রগতিকে অবদান রাখছেন। বিনির্মাণ করছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে সারা বিশ্ব। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেলের যুগে প্রবেশসহ বঙ্গবন্ধু টানেল নির্মিত সহ বহু বড় বড় স্থাপনা তৈরি হয়েছে। দেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলাই তার লক্ষ্য। ভাসমান মানুষকে দিয়েছেন ঠিকানা। কাজেই তার নেতৃত্বে এখন স্মার্ট বাংলাদেশ সময়ের ব্যাপার মাএ। এখনো দেশে ভাসমান মানুষের সংখ্যা কম নয়, সুবিধা বঞ্চিত শিশুর তালিকাও দীর্ঘ। তাই যতদূর সম্ভব তাদের পুনর্বাসন করতে হবে। জীবন সংগ্রামকে মসৃণ করে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবেন বলেই আমাদের বিশ্বাস। আজ বঙ্গবন্ধু নেই। কিন্তু তার আদর্শ রয়েছে বাংলার মানুষের সাথে। প্রধান মন্ত্রী তা কাজে লাগিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌছবেন বলে আশায় বুক বাঁধতেই পারি।