নওগাঁর নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, সমাজসেবা কর্মকর্তা আসাদুল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতি উপজেলা শাখার জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোসাদ্দেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, সুবাস সরকার প্রমূখ।