পাবনার চাটমোহর যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। ছিল বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এ ছাড়া পালিত হবে এক মিনিট প্রতীকি ব্লাক আউট কর্মসূচি।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম,উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মাহমুদুল হক,প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। গণহত্যা দিবস উপলক্ষে ছিল বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এদিকে দিবসটি পালনে ইসলামিক ফ্উান্ডেশন বাংলাদেশ চাটমোহর কার্যালয়ের উদোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
উল্লেখ্য,১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় বাংলাদেশের মানুষ। পাকিস্তান সেনাবাহিনী পরিচালনা করে ‘অপারেশন সার্চলাইট’। আর তাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো মানুষ।