খুলনার পাইকগাছা পৌরবাসির জন্য নিরাপদ ও স্বাদু বা সুপেয় পানির ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজার সংলগ্ন উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটিস্থ নিজ বাসভবনের পাশে দু'টি পানির প্লান্ট স্থাপন করেছেন। দু'টি প্লান্ট থেকে বিনামূল্যে প্রতিদিন পৌরবাসি কমপক্ষে দেড় হাজার লিটার স্বাদু বা সুপেয় পানি সংগ্রহ করছেন। প্রতিদিন পৌরবাসি স্থানীয় সংসদ সদস্যের শিববাটিসস্থ বাসভবনের সামনের পয়েন্ট থেকে সকাল ৯টা থেকে ১০টা এবং দলীয় কার্যালয় পয়েন্টে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘন্টা করে বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করছেন। উপজেলায় সুপেয় পানির তীব্র সংকটের মধ্যে জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করে সুয়েপ পানির ব্যবস্থা করায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরবাসি। শুক্রবার সকালে সংসদ সদস্যের শিববাটিস্থ বাসভবনের সামনে পয়েন্টে পানি সংগ্রহকারি রহিমা, রমিজা, কাবেরি, করিমননেছা, রত্না, শিবানী, মানিক, মকবুল, বাবুল ও পার্শ্ববর্তী আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা জানান, এমপির নিজস্ব উদ্যোগে বিনামূল্যে পৌরবাসির জন্য খাবার পানির ব্যবস্থা করায় তাদের অনেক সুবিধা হয়েছে। এখন থেকে খাবার পানি সংগ্রহের জন্য তাদের আর পায়ে হেটে দূরে যেতে হবে না। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, আধুনিক পাইকগাছা পৌরসভা বিনির্মাণে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে, তারমধ্যে বিনামূল্যে পৌরবাসির জন্য বিশুদ্ধ পানি সরবরাহ সংসদ সদস্যের সময়োপযোগী সিদ্ধান্ত। এবিষয়ে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, দু'টি পানির প্লান্ট চালু করা হয়েছে। এখান থেকে বিনামূল্যে প্রতিদিন পৌরবাসি কমপক্ষে দেড় হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সংগ্রহ করছেন। নিরাপদ খাবার পানি সংগ্রহের মাধ্যমে পৌরবাসি তাদের সুপেয় পানির কষ্ট লাঘবে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পৌরবাসির নিকট দোয়া কামনা করেন। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু'টি পানির পয়েন্টের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সাবেক যুবলীগ নেতা এম.এম আজিল হাকিম, আকরামুল ইসলাম ও সাবেক পৌর ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।