নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও নজিপুর পৌর শাখার সম্মেলনের লক্ষ্যে বুধবার প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ জেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল স্বাক্ষরিত এস.এম আবু হানিফ রোমান কে আহবায়ক এবং ইউসুফ আলী, মো. জনি, মো. ইলিয়াস আহমেদ, ইত্তেকাফ আলম সাজু ও আবু হাসান রাকাকে যুগ্ম আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট পত্নীতলা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে মো. ফরহাদ হোসেনকে আহবায়ক এবং মো. মাসুদ রানা, শ্রী রনি কুমার মহন্ত ও নয়ন কুমারকে যুগ্ম আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট নজিপুর পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ২২ মার্চ ২০২৩ হতে পরবতী ৩মাস পর্যন্ত হবে বলেও সম্মেলন প্রস্তুতি কমিটির পত্রে উল্লেখ করা হয়েছে।