নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ও পাট উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গাফফার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, মৎস্য অফিসার আবু সাঈদ, প্রাণী সম্পদ অফিসার মনিরুজ্জামান মনির প্রমুখ।
প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ২হাজার ৬শত ৩৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি ও ৫কেজি করে আউশ বীজ বিনামুল্যে প্রদান করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।