রংপুরের পীরগঞ্জে নিজের আধাপোকা ঘর ভেঙ্গে খড়ের গাদায় আগুন দেয়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে এলাকার ভুমি দস্যু হিসেবে খ্যাত শফিকুল ও তার সাঙ্গপাঙ্গরা। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে রামনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানায় দেয়া অভিযোগে উল্লেখ করা হয়,উক্ত গ্রামের মৃত আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম,সাইদুর রহমান,আজিজার রহমানের ছেলে হারুন অর রশিদ, শামীমসহ ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি দল গভীর রাতে কৌশলে নিজের দখল করে নেয়া জমিতে নির্মিত আধাপাকা ঘর ভেঙ্গে দেয়। পরে এরা নিজের খড়ের গাদায় আগুন দিয়ে প্রতপক্ষ মজিবরের ছেলে মজনু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙ্গে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশের চেষ্টা করে। এ সময এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে হামলাকরীরা পালিয়ে যায়। উল্লেখ্য, ইতিপুর্বে রংপুর ঢাকা মহাসড়ক সংলগ্ন উক্ত মৌজায় ১১১৯ ও ১১২০ দাগের ময়নুলদের ১০ শতাংশ জমি দখল করে নিয়ে পাকা স্থাপনা নির্মান করে। ওই ঘরে রাতভর তাসের আড্ডা চলে। এলাকাবাসী আরও জানায়,শফিকুল একজন ভুমি খেকো। সে ইতিপূর্বে অভিন্ন কায়দায় শফিকুল আরও ২/৩ টি জমি দখল করেছে। বিষয়টি সম্পর্কে শফিকুলকে ফোন দেয়া হলেও সে তা রিসিভ করেনি। এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।