সারাদেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রায়ণ প্রকল্পের অধীনে গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম একটি পরিবারও গৃহহীন থাকবে না। সেই ধারাবাহিকতায় আমরা গৃহহীনদের ঘর করে দিচ্ছি।
প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যেদিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১১টায় ৩২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে ঘরের চাবি ও জায়গার দলিলাদী তুলে দেন চিতলমারী উপজেলা প্রশাসন। এনিয়ে এই উপজেলার ২৫১টি পরিবারকে আশ্রায়ণ প্রকল্পের অধীনে আনা হয়েছে বলে জানাগেছে।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসর সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়ালি অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রি, উপজেলা আওয়া মীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,থানার পরিদর্শক তদন্ত শেখ লিয়াকত আলীসহ উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, গনমাধ্যমকর্মী,দাপ্তরিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারন মানুষ। এসময় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।