পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংক পাচঁপীর আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে আনুষ্টানিক ভাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। সোনালী ব্যাংক লিমিটেড, ঠাকুরগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাসমত আলী এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পাচঁপীর ইউ’পি চেয়ারম্যান অজয় কুমার রায়, বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা। স্বাগত বক্তব্য রাখেন কাজল এন্টার প্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ আকতারুজ্জামান। অনুষ্টানটি পরিচালনা করেন সোনালী ব্যাংক লিমিটেড, ঠাকুরগাঁ প্রিন্সিপাল অফিসের অফিসার আব্দুল্লাহ আল জুবেরী। এ সময় সোনালী ব্যাংক বোদা ও দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক সহ স্থ্ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।