রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে আলোচনা সভা, কেক কাটা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম, সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ ওয়াহেদ সাদেক কবির, সদস্য মাসুদ রানা তিল প্রমুখ।
রচনা ও চিত্রঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্লীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্রসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।