রাজশাহীর বাঘায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনা ও নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, নারায়নপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, হোটেল ব্যবসায়ী আবদুর রশিদ, মুকুল হোসেন প্রমুখ।