খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় তিন দিন ব্যাপি ‘‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা- ২০২৩’’ মঙ্গলবার শুরু হয়েছে। চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
কৃষি মেলা উপলক্ষ্যে বেলা ১১টার দিকে এক বর্নাঢ্য র্যালী হয়। র্যালী পরবর্তী মেলা চত্বরে আলোচনা সভা হয়। এই সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদযাপন কমিটির সভাপতি ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না প্রমূখ। আলোচনা শেষে কৃষি মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।