জাতীর জনক বঙ্গবন্ধু জন্ম দিবস (শিশু দিবস),গণহত্যা ও স্বাধীনতা দিবস যথাযথ মর্যদায় উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও অমিত চক্রবর্ত্তী এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই সরকার,অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম,আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু,সদর ইউপি চেয়ারম্যান মিরন মো: ইলিয়াস প্রমুখ।
আলোচনা সভায় জনপ্রতিনধি,সরকারি/বেসরকারি কর্মকর্তা ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।