বাহিরে স্বাগতম জানাচ্ছে রঙ বেরংয়ের হাল্ক ,কার্টুন, ঘোড়া ও পরী। আসলেই কি এটি তাদেরই আস্তানা? নাকি অন্য কিছু। তাদের আমন্ত্রণে খানিকটা এগিয়ে গেলেই চোখে পড়ে জমকালোভাবে জাঁকজমকপূর্ণ সাজানো দূরবীন ফুড পার্ক নামের একটি চমৎকার রেস্টুরেন্ট। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ছে প্রতিটি টেবিলে একেক প্রকৃতির রাক্ষস রসনাপ্রেমীদের অপেক্ষায় রয়েছে খাবার মেনু নিয়ে। দেয়ালগুলোর চিত্রে প্রকাশ পাচ্ছে রসনাপ্রেমীদের সঙ্গে খাবারে সঙ্গ দিতে কোনো এক বন থেকে একদিক থেকে বেরিয়ে আসছে বাঘ অন্যদিক থেকে ঘোড়া। সবমিলিয়ে পরিবার পরিজন ও শুভাকাক্সক্ষীদের নিয়ে রসনার স্বাদে মনোরম ও উন্নত পরিবেশে নজর কারছে রেস্টুরেন্টটি। রোববার রংপুর নগরীর পার্কের মোড় সংলগ্ন আর্কষণীয় এই রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, দূরবীন ফুড পার্কের চেয়ারম্যান মিঞা মোঃসুজন, দূরবীন ফুড পার্কের এমডি সুমাইয়া সোমা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী অন্তর রহমান, হৃদয় জেজে, দুরবীন ফুড পার্কের পরিচালক কবির চৌধুরী জয়সহ আরও অনেকেই। এখানে পাওয়া যাবে, মাওয়া ইলিশ ফ্রাই, উন্নত ও গুনগতমান সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার, চাইনিজ, জাঙ্কফুড, ড্রিংকস্সহ অন্যান্য মেনুতে ভরপুর। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ রেস্টুরেন্টটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন তারা।