মহিষাবান ইউনিয়নের ৮ ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) চিকে আবদুর রাজ্জাককে মুল আসামি করে, নয়নের মা নারগীছ বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ এজাহার ভুক্ত আসামি মহিষাবান মন্ডলপাড়া গ্রামের পিতা মৃত আবদুর রশিদের ছেলে তাইজুল ইসলাম তাজুলকে গ্রেপ্তার করেছে। সন্ত্রাসী নাহিদুল ইসলাম নয়ন মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ীর চকমড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ড্রাইভার’র ছেলে।
শনিবার (১১মার্চ) সন্ধ্যায় মহিষাবান ইউনিয়নের দোবোত্তর পাড়ায় একটি বাঁশ বাগানের মধ্যে পুর্বশত্রুতার জেরধরে আসামিরা পরিকল্পিতভাবে ঘটনারস্থানে নয়নকে ডেকেনিয়ে যায়। সেখান তাকে উপর্যপরী ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয় বলে, রোববার (১২ মার্চ) রাতে গাবতলী মডেল থানায় নয়নের মা বাদী নারগীছ বেগম মামলার এজাহারে কথাগুলো উল্লেখ করেছেন।
হত্যা মামলায় মহিষাবান ইউনিয়নের ৮ ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) চিকে আবদুর রাজ্জাককে মুল আসামি করা হয়েছে। ১৫ জনের নামসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গাবতলী মডেল থানার এস আই সুজল কুমার দেবনাথ জানান, নয়নের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। জানাগেছে, শীর্ষ সন্ত্রাসী নয়নের নামে ডাকাতি, ছিনতাই, গরুচুরি, সন্ত্রাসী, মাদকসহ ২০টি মামলা রয়েছে। আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে জড়িত ছিল নয়ন। আইনশৃঙ্খলা বাহিনী নয়নকে একাধিকবার গ্রেপ্তার করেছিল।