নওগাঁর পোরশায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ে বিএনপি-জামাতের প্রত্যেক্ষ মদদে সম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপি যুবলীগের শান্তি সমাবেশের অংশ হিসাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার নিতপুর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি জোবায়ের হোসেন ও আলমগীর হোসেন এবং সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন। এ সময় অর্ধশতাধীক স্থানীয় যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।