রংপুর গ্রামীণ টেলিকম ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারিদের প্রাপ্য ৫ শতাংশ লভ্যাংশ পরিশেধের দাবিতে রংপুরে মানব বন্ধন হয়েছে। শনিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানের কাছে বাৎসরিক মুনাফার ৫ শতাংশ পরিশোধের দাবিতে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে গ্রামীণ টেলিকম ট্রস্টের কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের শ্রম আইন অনুযায়ী প্রতিষ্ঠানের বাৎসরিক লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকের অংশ। যা বিদ্যমান আইন অনুয়ায়ী পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। ৪ থেকে ৮ বছর ধরে কাজ করা প্রাক্তণ কর্মকর্তারা গত এক বছর থেকে তাদের প্রাপ্য পরিশোধের জন্য মৌখিক ও লিখিত আবেদন করে আসছে। কিন্তু ট্রাস্টি বোর্ড নিরবতা পালন করে আসছে। যা শ্রম অইনের লঙ্ঘন বলে বক্তরা উল্লেখ করেন। তারা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত লভ্যাংশ পরিশোধের দাবি করেন।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রাক্তন সহযোগী আঞ্চলিক কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর এরিয়ার প্রাক্তণ এরিয়া ম্যানেজার মোঃ সাহাদাত হোসেন, সহ কর্মকর্তা ধীরেন্দ্র নাথ রায়, অনুদীপ রায়, সিদ্দিক হোসেন প্রমুখ।