চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭৫ মণ জাটকা উদ্ধার করেছে চাঁদপুর কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১০ মার্চ ২০২৩ আনুমানিক সকাল ৭ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার, উত্তর মতলব থানাধীন বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ফাইটার বোট তল্লাশি করে মোট ৩০০০ কেজি (৭৫ মন) জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মর্তা মোঃ মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।