কয়রায় সেেরজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও এসিআইএআর অস্ট্রোলিয়া ও কৃষি গবেষনা ফাউন্ডেশনের বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত লবনাক্ত অঞ্চলে নিবিড়তা বৃদ্ধিতে বিনা চাষে আলু ও রসুনের পাইলট পোডাকশান প্রোগ্রামের উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। গত ৭ মার্চ বিকাল ৩ টায় কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের কৃষক রবীন্দ্রনাথ ঢালীর বাড়িতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষনা ফাউন্ডেশনের ইডি ড. জীবন কৃঞ্চ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়াারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়ের প্রফেসার ড. ময়নুল হক, কৃষি গবেষনা ফাউন্ডেশনের ড. নরেশ চন্দ্র দেব বর্মা, ড. শাহরিয়া আক্তার. সরেজমিন গবেষনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুল ইসলাম। সরেজমিন কৃষি গবেষনার বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, এ্যাড. আনিছুর রহমান, সমাজ সেবক আনোয়ার হোসেন, স্থানীয় কৃষক রবীন্দ্রনাথ ঢালী, মোঃ হাসান, গোপাল সরদার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় র্কষকরা জানায় এ বছর বিনা চাষে আলু ও রসুন চাষাবাদে তারা ভাল ফলন পেয়েছে। পর্যায় ক্রমে এই অঞ্চলের কৃষকরা বিনা চাষে ফসল উৎপাদনে উৎসাহী হয়ে উঠছে বলে জানান তারা।