খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী’র একমাত্র কন্যা, এনভয় গ্রুপ এবং বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বিবিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন। ৬ মার্চ ঢাকার হোটেল লা মেরেডিয়ানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এমপি কন্যার এ পুরস্কার প্রাপ্তীতে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন সংগঠন দু’টির নেতৃবৃন্দরা বিবৃতি দিয়েছেন।
বিবৃতি দাতারা হলেন, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বেনজীর হোসেন, সহ-সভাপতি ফারুক সিকদার, রানী শিকদার, সাধারণ সম্পাদক ফজলে হোসেন শৈশব, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ আবেদিন রেজা, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার, সহ-সাংগঠনিক সম্পাদক এম এম নুরুল আমিন বাবু, অর্থ সম্পাদক সোনিয়া আক্তার, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, প্রকল্প সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক সুব্রত টেনিস, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক শেখ সোহাগ হোসেন, সদস্য কামরুল ইসলাম খা, হালিম মুন্সি, কাজী শহিদুল ইসলাম, মোঃ হযরত আলী, মিলন মালাকার, কেয়া শিকদার প্রমুখ।
অপরদিকে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেনজীর হোসেন, সহ-সভাপতি নূর মোহাম্মদ টুলু বিশ্বাস, মুসা হাওলাদার, সুনীল কুমার দে, হায়দার সেখ, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার আলী খান, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ডাবলু, দপ্তর সম্পাদক নাঈমুজ্জামান শরীফ, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, সিদ্দিক শেখ, শাহজাহান সানা, আতিয়ার মনির, বেলায়েত প্রমুখ।