“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়ের উপর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বিকাশ হালদার, এস আই সুশান্ত পাল, দাক্পো প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, নারী নেত্রী দানকুমারী,এনজিও প্রতিনিধি পল বাড়ই প্রমুখ। বেসরকারী সংস্থা ব্রাক টু বেসিক কর্মসূচি এ আয়োজনে অংশগ্রহণ করে। ব্রাক টু বেসিকের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ম্যানেজার সম্পা পারভীন, নিলুফা ইয়াসমিন, সালমা আক্তার প্রমুখ।
আলোচাসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।