নীলফামারীর কিশোরগঞ্জে ৪৫ পিস এমফিটামিন ট্যাবলেটসহ মামুন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের ফাইভ স্টার হোটেল থেকে তাকে আটক করা হয়। ওই যুবক সদর ইউনিয়নের মধ্য রাজিব ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদক এমফিটামিন ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। মাদক আইনের নিয়মিত মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।