"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় র্যালি উপজেলা পরিষদ আঙিনা থেকে বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও নারী উদ্দোক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা যারিন তাসনিম প্রমুখ।