"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন,জাতীয় মহিলা সংস্থা রংপুর এর চেয়ারম্যান রোজী রহমান, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু সহ বিভিন্ন এনজিওর নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। পরে টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।