নওগাঁয় ভুয়া জাল ও অবৈধভাবে দ্বীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিংস এ- ক্রেডিট কো- অপারেটিভ সোসাইটি লিঃ (উইঝঈ) এর নামে এনজিও খুলে বিপুল পরিমানে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা এনজিও এর চেয়ারম্যান ও ম্যানেজারসহ ৩জন প্রতারকে আটক করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্য। মঙ্গলবার দিবাগত রাতে জেলার বদলগাছী উপজেলার দ্বীপগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কৃতদের সাথে বিভিন্ন নথিপত্রসহ প্রতারক চক্রের সদস্যরা হলেন হলুদ বিহার গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এমরান হোসেন খান রতন (৪৭), মৃত হাছির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৮) বলরামপুর গ্রামের, আফছার আলীর ছেলে আবু সাঈদ নাজমুল (৪৫) কে আটক করেন র্যাব-৫।
মঙ্গলবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে গ্রামীন উপকণ্ঠে বিপুল সংখ্যক জাল ও অবৈধ এনজিও নামে বেনামে গড়ে উঠেছে। মাঠকর্মীরা স্থানীয় জনগণকে তাদের অর্থ বিনিয়োগ বা এনজিও থেকে ঋণ নিতে উসকানি দেয়। কিন্তু সময়ের সাথে সাথে অর্থের অপব্যবহার হয়ে এবং ভোক্তারা সর্বস্ব হারিয়ে ফেলেন। যেহেতু গ্রাহকরা এনজিওতে ফাঁকা চেক জমা দিয়েছেন, এনজিও কর্মীদের ব্ল্যাকমেইলিংয়ের কারণে তারা কোনো আইনি পদক্ষেপ নিতে পারে না। এই বিষয়ে বেশ কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে এবং ভুক্তভোগীদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায়, বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে র্যাব ক্যাম্পের একটি চৌকশ একটি দল গোপনে ছায়া তদন্ত করেন। তদন্তে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। অভিযুক্ত ভুয়া এনজিও, দীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিংস এ- ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বিরুদ্ধে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে অপারেশন টিম অভিযান পরিচালনা করে এবং বিপুল সংখ্যক উপযুক্ত প্রমাণ সহ তাদের আটক করেন। পরবর্তীতে ভূক্তভোগীরা বাদী হয়ে নওগাঁ জেলার বাদলগাছী থানায় আটককৃত আসামীগনের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন। আটক কৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান সাংবাদিককে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।