নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের উদ্যেগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও সালমা আক্তার। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।