পাবনার সুজানগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এবং লাইন ডাইরেক্টর (এমসিএইচ-সার্ভিসেস ও এমসিআরএএইচ) ডাঃ মোঃ মাহমুদুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পাবনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সহকারী পরিচালক (এমসিএইচ) আ,ন,ম মোস্তফা কামাল মজুমদার। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলআফরোজ। কর্মশালায় মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশ নেন।